মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২১ ইং
কালীগঞ্জে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ৭২ ঘণ্টা পর চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এই অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কে অতিরিক্ত দুর্ঘটনা পরিবহন চালকদের প্রতিযোগিতামূলক বেপরোয়া গতিই মূল কারণ। এসব দুর্ঘটনায় সাধারণ নিরীহ মানুষের জীবনহানীসহ অনেকেই পঙ্গুত্ব বরণ করছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন যানবাহনের গতিরোধ ও চালকদের কাগজপত্র দেখতে অভিযানে নেমেছে। এ সময়ে ওই সড়কের আলোচিত দ্রুতগতির যাত্রীবাহী বাস গড়াই, রূপসা পরিবহনসহ ৯টি যানবাহনের নামে মামলা ও সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী আরও জানান, যানবাহন চলাচলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানসহ থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিল। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার আলহাজ্ব আমজাদ আলী ফিলিং স্টেশনের সন্নিকটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়। এদের মধ্যে অকালেই ঝরে গেছে ৬ জন মাস্টার্সের শিক্ষার্থী। তারা ওই দিন যশোর এম এম কলেজে পরীক্ষা শেষে বাড়িতে ফিরছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ