মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেমবঞ্চিত সংঘের মিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০২১ ইং
প্রেমবঞ্চিত সংঘের মিছিল ও সমাবেশ
ঝিনাইদহে ভালোবাসা দিবসে ব্যতিক্রমধর্মী আয়োজন ঝিনাইদহ অফিস: ভালোবাসা দিবসে এক ব্যতিক্রমধর্মী মিছিল ও সমাবেশ করে নজর কেড়েছে ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামে একটি ফেসবুক সংগঠন। গতকাল রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আকস্মিকভাবে যুবকরা ব্যানার নিয়ে মিছিলে নেমে পড়েন। যুব মনের রঙিন স্বপ্ন বঞ্চিত এ সব যুবকদের স্লোগান শুনে উৎসুক মানুষ রাস্তার দুই ধারে ভিড় করে। ‘কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না, চিপাই চাপাই পড়লে ধরা, মাইর হবে উরাধুরা, প্রেমের নামে ছলনা চলবে না চলবে না, ২০২১ সাল সিঙ্গেলদের বিজয়কাল’ এমন সব রসাত্মক স্লোগান তুলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন গাড়াগঞ্জ প্রেমবঞ্চিত সংঘের নেতা আরিয়ান হোসেন শোভন, পারভেজ খন্দকার, শিশির আহম্মেদ, রিকু মাহমুদ সাব্বির ও সোহান হোসেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রেমবঞ্চিত সংঘ মূলত একটি ফেসবুক গ্রুপ। এ গ্রুপের সদস্যরা প্রেমের নামে অশ্লিলতা ও বেহায়াপনার বিপক্ষে অবস্থান করে। ১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবসের নামে কপোত-কপোতিরা পার্কে বা বিভিন্ন স্থানে নোংরামি করে। এই অশ্লিলতাকে দূরে রাখতে ও মানুষকে সচেতন করতেই মূলত এ আয়োজন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ