দর্শনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড তারিখঃ
১৫-০২-২০২১
ইং
দর্শনা অফিস:
‘সত্যের ফুল ফুটুক কলমে’ এ স্লোগানে ১৯৯৫ সাল থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে দর্শনা প্রেসক্লাবের। গতকাল ১৪ ফেব্রুয়ারি (রোববার) ছিল দর্শনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে সভায় আলোচনা করেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সহসম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক জামান তারেক, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এফ এ আলমগীর, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রণি, তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান তুহিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাদক সাব্বির আলীম, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, ইয়াসির আরাফাত মিলন, জিল্লুর রহমান, ওয়াসিম রয়েল, আ. হান্নান, হাসমত আলী, সুজন মাহমুদ, ইমতিয়াজ রয়েল, মাসুম বিল্লাহ, সুকোমল চন্দ্র দাস বাধন, আবির হাসান রিফাত, ফরহাদ হোসেন প্রমুখ।
আলোচনা পর্বে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ মার্চ স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্মরণিকা প্রকাশিত হবে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
কমেন্ট বক্স