দৌলতদিয়াড় কদমতলা একাদশ চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
১৪-০২-২০২১
ইং
সরিষাডাঙ্গা টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের সরিষাডাঙ্গা টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা উত্তরপাড়া নতুনমাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখী হয় চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় কদমতলা একাদশ ও মুন্সিগঞ্জ একাদশ। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দৌলতদিয়াড় কদমতলা একাদশ ২১৭ রান সংগ্রহ করে। বিজয়ের লক্ষে খেলতে নেমে ১৮৫ রানে সবগুলো উইকেট হারিয়ে মাঠ ছাড়ে মুন্সিগঞ্জ একাদশ।
খেলা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ, সরিষাডাঙ্গা টাইগার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান ও সরিষাডাঙ্গা উত্তরপাড়া নতুন মাঠের প্রতিষ্ঠাতা রাসেল আরেফিন পলাশ, খাদিমপুর ইউনিয়ন পরিষদের সচিব মোছাব আলী, নাগদাহ মিথুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মিঠুন, চুয়াডাঙ্গা দৌলতদিয়ারে বিশিষ্ট ব্যবসায়ী এম এ মারুফ।
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় কদমতলা একাদশকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ হাজার টাকা মূল্যের একটি ছাগল এবং টুর্নামেন্টের রানার্স আপ দল মুন্সিগঞ্জ একাদশকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় ১৫ হাজার টাকা মূল্যের অপর একটি ছাগল।
সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মোমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলমগীর হোসেন, আব্দুস সালাম, মোমিন, হোসেন, রতন, মোকলেস, রানা, তুহিন প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ডালিম ও সোহেল রানা।
কমেন্ট বক্স