চুয়াডাঙ্গায় কসমো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের শীতকালীন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৪-০২-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় কসমো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের শীতকালীন পণ্য উত্তোল পূর্বক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক অডিটরিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কসমো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড কুষ্টিয়া জোন। কসমো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের জোনাল সেলস ম্যানেজার মির্জা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কসমো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মোফাজ্জল হক।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা চান্নু স্টোরের স্বত্ত্বাধিকারী হাজি মো. সালাউদ্দিন চান্নুর হাতে প্রথম পুরস্কার ইয়ামাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। মেহেরপুরের পলাশ স্টোরের স্বত্ত্বাধিকারী পলাশের হাতে দ্বিতীয় পুরস্কার সুজুকি হায়াতি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয় এবং চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের মোনিন স্টোরে সত্ত্বাধিকারী মোমিনকে তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সুপার ডিলারসহ সকল ডিলার ও শতাধিক ব্যবসায়ীকবৃন্দের হাতে ভিন্ন ভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ন্যাশনাল সেলস্ ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং আব্দুল মজিদ। মেসার্স বন্যা এন্টারপ্রাইজের প্রোপাইটার আব্দুর রাজ্জাকের সৌজন্যে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভাটির সঞ্চালনা করেন টেরিটরি সেলস ম্যানেজার নাইমুর হাসান।
কমেন্ট বক্স