কার্পাসডাঙ্গায় চুল প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শনে ডিসি নজরুল ইসলাম
- আপলোড তারিখঃ
১৪-০২-২০২১
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিভিন্ন চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গার বিভিন্ন চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, বাংলাদেশ হেয়ার প্রসেসিং সমবায় সমিতির সভাপতি ও কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, হেয়ার প্রসেসিং সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার লিয়াকত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান রিপন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কার্পাসডাঙ্গা শাখার সভাপতি আতিয়ার রহমান, চুল ব্যবসায়ী মিজানুর রহমান মিশান, আলামিন প্রমুখ।
জানা যায়, নারীরা মাথা আঁচড়ানোর পরই উঠে আসা চুল ফেলে দেন। আবার অনেকে জমান। আর সেই জমানো চুল কেনেন ফেরিওয়ালারা। সেই চুলে ভাগ্য বদলে যাচ্ছে হাজারো মানুষের। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় গড়ে উঠেছে শতাধিক চুলের কারখানা। এসব কারখানাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে হাজারো নারী-পুরুষের। বেঁচে থাকার অবলম্বন খুঁজে পেয়েছেন অর্ধশত প্রতিবন্ধীও। পাল্টে গেছে এলাকার তরুণদের ভাগ্য।
কমেন্ট বক্স