জানাজায় হাজারো মানুষের ঢল : বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
১৩-০২-২০২১
ইং
চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের সম্পাদক লুৎফর রহমানের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় ঢাকা মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি কর্মময় জীবনে সামাজিক আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন। জেলার শিক্ষক নেতৃত্ব দিয়েছেন তিনি। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য এবং নিজে হাতে গড়া প্রবীণ হিতৈষী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। চুয়াডাঙ্গা জেলার সুপরিচিত মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি একাধারে লেখক, সাহিত্যিক ও গল্পকার ছিলেন।
মরহুম লুৎফর রহমান দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হোসেন মেম্বারের জেষ্ঠ্য পুত্র সন্তান। মরহুমের জানাজা গতকাল শুক্রবার আসরের নামাজের পর গ্রামের বাড়ি দুর্গাপুর গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দুর্গাপুর গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুম লুৎফর রহমানের জানাজায় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু, পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান আলী, কুড়ুলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল শাহ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মো আলাউদ্দীন, বর্তমান সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, প্রগতি লেখক সংঙ্ঘের সাধারণ কাজল মাহমুদসহ চুয়াডাঙ্গা জেলার শিক্ষক নেতৃবৃন্দ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও প্রবীণ হিতৈষী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স