গরু বোঝায় করিমন উল্টে একজনের মৃত্যু
- আপলোড তারিখঃ
১২-০২-২০২১
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় গরু বোঝায় করিমন উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী খালের ব্রীজের নিচে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কুষ্টিয়ার খোকসা শামসপুর বাজার থেকে গরু বেচা-কেনা করে কয়েকজন বেপারী গরু বোঝায় করিমনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাতলাগাড়ী খালের ভাঙ্গাব্রীজের উপর পৌছালে খালে পড়ে যায় করিমন। এসময় ঘটনাস্থলে বড়মৌকুড়ী গ্রামের মুন্দির শেখের ছেলে গরু ব্যবসায়ী রওশন (৪৫) নিহত হন। এসময় আহত হয় চন্ডিপুর গ্রামের তোয়াজের ছেলে ফারুক (৩৫), পাথরবাড়ীয়া গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে উজ্জল (৩৪), চড়মৌকুড়ী গ্রামের ইবাদত মন্ডলের ছেলে সিদ্দিক (৪০) ও মনিরুল মন্ডলের ছেলে শাহিন এবং বড় মৌকুড়ী তহুরুল ইসলাম এর ছেলে জাহিদ (৩২)। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
কমেন্ট বক্স