২৬ হাজার স্কুল সরকারিকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপলোড তারিখঃ
১২-০২-২০২১
ইং
কালিদাসপুরে বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণকাজের শুভ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি এ নির্মাণ কাজের নামফলক উন্মোচন ও কাজের উদ্বোধন করেন। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচী (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশনের ৪রুম বিশিষ্ট একতলা বিল্ডিংয়ের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন- ‘এক সময় শিক্ষকরা ৩০ টাকা থেকে ৬০ টাকা বেতন পেতেন। বঙ্গবন্ধুর কলমের এক খোচায় সাড়ে ৩৭ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ হয়েছিল। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলমের খোচায় ২৬ হাজার স্কুল সরকারিকরণ হয়েছে। কোনো ফাউন্ডেশনের ভিত্তি শক্ত ও মজবুত না হলে যেমন টেকসই হয় না, তেমনি উচ্চতর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক বিদ্যালয়। তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মেধার চর্চা বাড়ানোর পরিবেশ সৃষ্টি করে, তাদের প্রাথমিক জীবন থেকেই মেধার ভিত্তি শক্ত ও মজবুত করে দিতে হবে।’ সভায় কালিদাসপুর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, চুয়াডাঙ্গার মেসার্স ইমি মটরসের সত্বাধিকারী ঠিকাদার ইলিয়াস হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম, পাইকপাড়া ক্যাম্পের এসআই গিয়াস উদ্দিন, কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বানু, সহকারী শিক্ষক আকলিমা খাতুন, আশরাফুল ইসলাম, আসমা পারভীন, ফারজানা জাহান, রেহানা পারভীন, আরজিনা পারভিন, আসমা খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন, ইমদান হোসেন, মকবুল হোসেন, আজিবার রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির মেম্বার, রাজা, এরশাদ আলী, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, হাসিবুল মেম্বার, আফিল মেম্বার, আলম হোসেন, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন। পরে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা বধ্যভূমির সেডে নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ।
কমেন্ট বক্স