মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনার টিকা গ্রহণে উৎসাহিত করলেন ইউএনও

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২১ ইং
করোনার টিকা গ্রহণে উৎসাহিত করলেন ইউএনও
দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা পরিষদে সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমুখ। সভায় চোরাচালান প্রতিরোধ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের জন্য সকলকে উৎসাহিত করা এবং করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেনদামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ