মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যানবহনে সাদা লাইটের ব্যবহার বন্ধের দাবি

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২১ ইং
যানবহনে সাদা লাইটের ব্যবহার বন্ধের দাবি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও কেরু চিনিকলের এমডি বরাবর পৃথক দুটি আবেদন দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন মোটর-সাইকেল ও যানবহনে এলইডি সাদা লাইট বন্ধ এবং কেরু চিনিকলের আখের ট্রলি বিকল হয়ে পড়ে থাকা গাড়ী দ্রুত সড়ক থেকে সরানোর দাবিতে পৃথক দুটি আবেদন করেছেন। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর ও এক সপ্তাহ আগে দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পৃথক দুটি আবেদন করেন তিনি। উল্লেখ্য, গত ৯ জানুয়ারী আওয়াল হোসেনের বড় ভাই সিএনজিযোগে ফেরার পথে কেরুর আখ বহনকারী ট্রলি ও মোটর-সাইকেলের সাদা এলইডি লাইট-এর কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এরপর থেকেই মোটর-সাইকেলসহ সকল যানবহনে সাদা লাইট ব্যবহার বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পৃথক আবেদন করেন আওয়াল হোসেন ও তার পরিবার।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ