মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ৩৭৯টি কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গার ৩৭৯টি কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১৫ কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এনিয়ে চুয়াডাঙ্গায় মোট ৩৭৯টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গত সোমবার চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুমে জানান, তাঁদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোলরুম থেকে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ন বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপহার পৌঁছে দেন। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যাসন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলোহ সৃষ্টিসহ পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছে। কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই পরিবারের জন্য এটি একটি ইতিবাচক বার্তা।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ