বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপলোড তারিখঃ
১০-০২-২০২১
ইং
প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদা কুড়ুলগাছির বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মৃত জবেদ আলি মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। রাতে হঠাৎ তিনি ঘুমের ভিতর স্টোকে আক্রান্ত হয়ে মারা যান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দিলারা রহমানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা নামাজ স¤পন্ন হয়। জানাজা শেষে কুড়ুলগাছি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলি, কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ এনামুল হক ইনু। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স