মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটে চলছে ভোটের আমেজ

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটে চলছে ভোটের আমেজ
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের ১৯ শে ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে এই সর্বপ্রথম নির্বাচনী আমেজ প্রভাব ফেলেছে জেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে। ইতিমধ্যে জেলা রিপোর্টাস ইউনিটের কার্যালয়েই নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়ে বাঁচাই পর্ব চলছে। নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে ভোটার এবং প্রার্থীদের আমেজ চায়ের কাপে কাপে ততো উৎফুল্ল সৃষ্টি করছে। ইউনিটের তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার সংখ্যা ৩৮ জন। কিন্তু সব পদের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ২৩ জন প্রার্থী। এদের মধ্যে সভাপতি পদে দাঁড়িয়েছেন ৩ জন তাঁরা হলেন অত্র ইউনিটের সাবেক সভাপতি মীর জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব এবং সাংবাদিক ও লেখক এম.এ কবির। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন-ফজলুল করিম (গামা), সিরাজুল ইসলাম মল্লিক, এটি এম ওহিদুজ্জামান এবং লিটন। এদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৩ জন। তাঁরা হলেন-শাহিদুর রহমান সন্টু, মাহাবুবুর রহমান স্বপন ও বিদ্রোহী ডটকম এর সম্পাদক ওমর আলী সোহাগ। অন্যন্যা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালন মন্ডল, মনিরুজ্জামান সুমন, আনোয়ার হোসেন, এইচ এম ইমরান, এস এম রবি, হাদিকুর রহমান, সবুজ মিয়া, জাহিদ হাসান, মুক্তার হোসেন, এমদাদুল হক, শিহাব মল্লিক, মাজেদ রেজা বাঁধন এবং রাকিবুজ্জামান জাহিদ। এদের মধ্যে ভোট হওয়ার পূর্বেই ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন-ইউনিটের কোষাধ্যক্ষ পদে সবুজ মিয়া অন্য দিকে দপ্তর সম্পাদক পদে জাহিদ হাসান। এবিষয়ে সাংবাদিক মহলসহ বিভিন্ন পেশাজীবিও রাজনৈতিক নেতৃবৃন্দগন আশাবাদী যে, আগামী ১৯ শে ফেব্রুয়ারি সকাল ৯ টা হতে দুপুর ৫ টা পর্যন্ত এই ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের ভোট সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে। এই সংগঠনটিতে এমন অভিভাবক আসুক যারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ