মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের ম্যাগনেট ব্যবসায়ী মহেশপুরে আটক

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
জীবননগরের ম্যাগনেট ব্যবসায়ী মহেশপুরে আটক
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর থেকে ফরিদ হোসেন নমের এক প্রতারক ম্যাগনেট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া পূর্ব ঢাকাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক ফরিদ হোসেন জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতারক ফরিদ হোসেন মহেশপুর উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া পূর্ব ঢাকাপাড়া গ্রামের মৃত আবু সাঈদের মেয়ে জামেনা খাতুনকেকে বিবাহ করে বসবাস করে আসছিলেন। এর পূর্বেও তিনি বিভিন্ন স্থানে বিবাহ করে বিভিন্ন মানুষের কাছ থেকে ম্যাগনেট ব্যবসার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানা যায়। এমনই এক প্রতারণা মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে মহেশপুর মাইলবাড়ীয়া ঢাকাপাড়া গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফরিদ হোসেন বিভিন্ন মানুষের কাছ থেকে ম্যাগনেট ব্যবসার নাম করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে তাঁর বিরুদ্ধে ৪০৪/৪২০ ধারায় একটি প্রতারণা মামলা হয়েছে। মামলার প্ররিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে ঝিনাইদহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ