জীবননগরের সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক আহত
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের সড়ক দুর্ঘটায় মশিউর রহমান নামের এক পল্লী চিকিৎসক আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার শাহাপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত পল্লী চিকিৎসক মশিউর রহমান জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের বাসিন্দা। জানা যায়, গতকাল মোটরসাইকেলযোগে শাহাপুর বাজারে অবস্থিত তাঁর ফার্মেসিতে যাচ্ছিলো। পথিমধ্যে শাহাপুরের নিকট পৌঁছালে সামনে থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুত্বর জখম হন। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।
কমেন্ট বক্স