নৌকায় ভোট না দিলে, উন্নয়ন ব্যহত হবে
- আপলোড তারিখঃ
০৮-০২-২০২১
ইং
আলমডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সমাবেশে বক্তারা
আলমডাঙ্গা অফিস:
আসন্ন আলমডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা এরশাদ মঞ্চে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে, তার সুফল চুয়াডাঙ্গাবাসী ভোগ করছে। তিনবারের নির্বাচিত পৌর মেয়র হাসান কাদির গনু আলমডাঙ্গা পৌরসভায় যে উন্নয়ন করেছে, তা আমাদের নীতি ও আদর্শ। কারণ আপনারা জানেন, এদেশ স্বাধীনতা লাভ করেছে একটি আদর্শ নিয়ে। সেটাহলো এদেশের মানুষের মুক্তি এবং সোনার বাংলা গড়ে তোলা। সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার চালাচ্ছেন। আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এই উন্নয়ন যদি ধরে রাখতে হয়, তাহলে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট না দিলে, উন্নয়ন ব্যহত হবে। সেজন্য আগামী ১৪ ফেব্রুয়ারি যুবলীগের নেতা-কর্মীদের নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে।’
উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক তাফসীর আহমেদ মল্লিক লালের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও সহসম্পাদক বাবলুর রহমান বাবলু, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহম্মেদ সাব্বির, আলমডাঙ্গা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাপু, আজাদ আলী, শ্রী তপন কুমার বিশ^াস, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম রাসেল পারভেজ রাজু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, মামুন অর রশিদ হাসান, যুবলীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, নেছার আহমেদ প্রিন্স, মনিরুজ্জামান হিটু, মাহবুব, জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন, কাজী চন্দন, আনিচ, রাইহান, আব্দুল্লাহ আল রনি, হাসিব, রকি, সজিব, মামুন, জাফর, হারুন, রাসেল, মোজাম্মেল, আবুল হাসনাত, মিশর, সিলন, বকুল, শরিফ, সেতু, ইয়ামিন, বজলু, কামাল, লাভলু, মুসা, লাল্টু, রকি, রুবেল, মামুন, রাসেল, শাকিল, মাসুম, রইচ, সলক প্রমুখ।
কমেন্ট বক্স