মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছীতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলাগাছী ঈগদাহপাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও একই এলাকার মৃত নুরু মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৪২)। এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি নেন আব্দুর রাজ্জাক। রাজ্জাক তাঁর প্রতিবেশী নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে বেলগাছী ঈদগাহপাড়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে বেলগাছি মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁর মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুর রাজ্জাক ও নজরুল ইসলাম পাশের ড্রেনের নিকট ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ