মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর গঙ্গাদাশপুরে দরিদ্রদের মধ্যে টিউবওয়েল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২১ ইং
জীবননগর গঙ্গাদাশপুরে দরিদ্রদের মধ্যে টিউবওয়েল বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে হতদরিদ্র ২৩টি পরিবারের মধ্যে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের যুব সংগঠন কার্যালয় প্রাঙ্গনে এ টিউবওয়েল বিতরণ করা হয়। দোস্ত এইডের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানটির বাস্তবায়ন করে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থা। শিকড় সমাজকল্যাণ সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ, সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসাবুল হক মিল্টন, ফজলুর রহমান বাটা, জিয়ারুল ইসলাম, শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্য হোসাইন আহম্মেদ, সাদিয়া, রনি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ