মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যারা উন্নয়ন চায়, তাঁরা নৌকায় ভোট দিন

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২১ ইং
যারা উন্নয়ন চায়, তাঁরা নৌকায় ভোট দিন
জীবননগর পৌরসভা নির্বাচনে আ.লীগের কর্মী সমাবেশে টোটন জোয়ার্দ্দার জীবননগর অফিস: আসন্ন জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে কোনো শক্তি টিকে থাকতে পারবে না। উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যারা উন্নয়ন চায়, তাঁরা নৌকায় ভোট দিন। পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন হেলা, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট বেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ম্ন্সুী আলমগীর হান্নান, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জীবননগর পৌরসভা নির্বাচনে নৌকার কাণ্ডারী রফিকুল ইসলাম, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ