মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিব শতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাসের মোড়ক উন্মোচন

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
মুজিব শতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাসের মোড়ক উন্মোচন
প্রতিবেদক, মেহেরপুর: মুজিব শতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাসের মোড়ক উন্মোচন করেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে এ উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, পিপি পল্লব ভট্টাচার্য্য, আমঝুপি ডাল ও তৈলবীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ