মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে প্রস্তুতি সভা
জীবননগর অফিস: জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, সাংবাদিক জাহিদ বাবু, মাজেদুল মিল্টন, স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, এনজিও প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ