মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনাবাহিনীর মেজর হলেন এমপি টগরের ভাতিজা তাসকিন

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
সেনাবাহিনীর মেজর হলেন এমপি টগরের ভাতিজা তাসকিন
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কৃতী সন্তান তাসকিন আকবর বিন্তু মেজর পদে পদোন্নতি পেয়েছেন। তাসকিন আকবর বিন্তু চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের ভাতিজা ও আলী আকবরের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কক্সবাজর রামু সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে মেজর পদে উন্নীত করে ব্যাচ পরিয়ে দেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আলী আকবরের ছেলে তাসকিন আকবর বিন্তু ২০১১ সালে ৭০তম লং কোর্চে ভর্তি হন। পরে তিনি ঢাকা সেনানিবাসে চাকরিতে যোগদান করেন। এরপর ২০১৬ সালে কক্সাজার রামু সেনানিবাসে তিনি বদলি হন। সেখানে চাকরিরত অবস্থায় গতকাল তাঁকে মেজর পদে পদোন্নতির ব্যাচ পরিয়ে দেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাসকিন আকবর বিন্তু মেজর হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাচা ডা. রফিকুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ