মেহেরপুরে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
০৫-০২-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর পৌরসভার বিশুদ্ধ পানি শোধনাগার, ডাম্পিং-সহ পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক এ পরিদর্শন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পৌর সভায় এসে পৌঁছালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন তাঁকে স্বাগত জানান। এসময় তিনি পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে পৌরসভার কর্মকর্তা-কাউন্সিলরবৃন্দের সঙ্গে পরিচিত হন। পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে নিয়ে পৌর এলাকার পশুহাট পাড়ায় নির্মাণাধীন বিশুদ্ধ পানি শোধনাগার এবং ডাম্পিং ব্যবস্থা পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক পৌরসভার ডিজিটাল কর্ণার পরিদর্শন করেন। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, আল মামুন, বাপ্পি, শাকিল রাব্বি ইভান, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, হামিদা খাতুন, আল্পনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স