মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু লিটিল টাইর্গাস ক্রিকেটের ফাইনাল স্থগিত

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
বঙ্গবন্ধু লিটিল টাইর্গাস ক্রিকেটের ফাইনাল স্থগিত
চুয়াডাঙ্গায় নিয়ম ভঙ্গ করে বাইরে থেকে খেলোয়াড় হায়ার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু লিটিল টাইর্গাস অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে। নিয়ম ভঙ্গ করে বাইরে থেকে হায়ার করে খেলোয়াড় আনায় এ খেলাটি বন্ধ করা হয়েছে। জানা গেছে, গত ২৩ জানুয়ারি চুয়াডাঙ্গা ভি জে স্কুলমাঠে ওই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। চুয়াডাঙ্গা জেলার ৬টি ক্রিকেট একাডেমির তরুণ ক্রিকেটারদের নিয়ে ওই টুর্নামেন্ট শুরু হয়। লিগ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে উন্নীত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা চাঁদমারী (ভি জে স্কুলমাঠে) ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছিল চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ও আলমডাঙ্গা ক্রিকেট একাডেমি। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে জানা যায়, আলমডাঙ্গা ক্রিকেট একাডেমির পক্ষে কুষ্টিয়ার একজন বামহাতি ক্রিকেটার হেলমেট পরে ক্রিকেট খেলছে। প্রতিদ্বন্দ্বী চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দলনায়ক মুরসালিন মুমিন বিষয়টি বুঝতে পেরে খেলার আম্পায়ার ও তার নিজ দলীয় কর্মকর্তাদের অবহিত করে। চুয়াডাঙ্গা নাইটঙ্গেল ক্রিকেট একাডেমির কর্মকর্তারা টুর্নামেন্ট পরিচালনা কমিটির নিকট এ বিষয়ে অভিযোগ করেন। প্রমাণিত হয় প্রকৃতপক্ষে ওই বামহাতি ক্রিকেটার রাতুল চুয়াডাঙ্গা জেলার নয়, সে কুষ্টিয়া অনূর্ধ-১৫ জেলা দলের ক্রিকেটার এবং বিসিবির তালিকাভুক্ত ক্রিকেটার। তাকে আলমডাঙ্গার একজন ক্রিকেটারের নাম-ঠিকানা, জন্মনিবন্ধন ও পিএসসি সনদ ব্যবহার করে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু লিটিল টাইর্গাস ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করানো হয়। এ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটায় ম্যাচ পরিচালনায় বিঘ্ন ঘটে। ফলে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটি শুরু করা যায়নি। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নজরে এলে তিনি টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও দুই দলের কর্মকর্তাদের ডেকে মূল ঘটনা জানেন। একই সাথে চুয়াডাঙ্গার তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতা করার মতো প্লাটফর্ম তৈরি করার কথা মাথায় রেখে দু-দলের কর্মকর্তাদের সম্মতি নিয়ে পরবর্তীতে দিন তারিখ ঠিক করে নতুনভাবে টসের মাধ্যমে ফাইনাল খেলাটি সম্পন্ন করা হবে বলে জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম সরকার। তিনি আরও বলেন, যে সমস্যার কারণে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, তার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটিও দেখা হবে। উল্লেখ্য, আলমডাঙ্গা ক্রিকেট একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত কোচ খন্দকার জেহাদী জুলফিকার টুটুল। রাতুল নামে খেলানো ওই ক্রিকেটারের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালশায়। বামহাতি ওই ক্রিকেটার কুষ্টিয়া জেলা দলের ক্রিকেটার এবং খুলনা বিভাগীয় দলের এইজ লেবেল ক্রিকেটার এবং বিসিবির তালিকাভুক্ত ক্রিকেটার।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ