মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জ পৌঁছেছে সাড়ে ৯ হাজার করোনা ভ্যাকসিন

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
কালীগঞ্জ পৌঁছেছে সাড়ে ৯ হাজার করোনা ভ্যাকসিন
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্যাকসিনের বান্ডিলের মোড়ক ও প্রায় এক কোটি টাকা মূল্যের আধুনিক জি এক্সপার্ট মেশিনের মোড়ক উন্মোচন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। সেই সঙ্গে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত গ্যারেজ ও প্রধান ফটকের উদ্বোধন করেন। এ সময় খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক রাশিদা সুলতানা, ঝিনাইদহ জেলা সিভিল সার্জন সেলিনা সুলতানা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার দাস, ডা. এম এ কাফি, ডা. অরুণ কুমার দাস, ডা. সুলতান আহম্মেদ, ডা. খুরশিদ নাজনিন, ডা. সম্পা মোদক, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য গোলাম রসুলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা জানান, ইতোমধ্যে তাঁদের হাতে ৯৫৬ ভায়াল করোনা ভ্যাকসিন পৌঁছেছে। প্রতি ভায়াল ভ্যাকসিন থেকে মোট ১০ জনকে দেওয়া যাবে। সেই হিসাবে মোট ৯ হাজার ৫৬০ ডোজ ভ্যাকসিন হবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ করোনা ভ্যাকসিনের বান্ডিল, নবনির্মিত গ্যারেজ ও হাসপাতালের মূল ফটকের উদ্বোধন করা হয়। এছাড়াও সরকারের প্রায় এক কোটি টাকা মূল্যের জি এক্সপার্ট অত্যাধুনিক মেশিনের মোড়ক উন্মোচন করা হয়। এ মেশিনের মাধ্যমেই করোনাভাইরাস শনাক্তকরণসহ শরীরের গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় সম্ভব বলে তিনি যোগ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ