মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ৮টি কন্যা শিশুর পরিবারকে পুলিশের উপহার

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ৮টি কন্যা শিশুর পরিবারকে পুলিশের উপহার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও আটটি কন্যা শিশুর পরিবারকে উপহার পাঠালেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসমলাম জাহিদ। এ পর্যন্ত মোট ২৯১টি সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশুর পরিবারে ফুল, মিষ্টি, নিউ বর্ণ বেবি প্যাকেজসহ বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ সদস্যরা। গত সোমবার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামের আসমত আলীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন পুলিশ কন্ট্রলরুমে জানায় তাঁদের পরিবারে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সংবাদ জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ওই আটটি পরিবারের কাছে উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরনে সহযোগিতা কামনা করেন।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ