প্রবীণরা সমাজের বোঝা নয়, দেশ ও জাতির গর্ব
- আপলোড তারিখঃ
০৩-০২-২০২১
ইং
দর্শনায় হতদরিদ্র প্রবীণদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সাবেক প্রশাসক মন্জু
দর্শনা অফিস:
দর্শনায় প্রবীণদের জীবনমান উন্নয়নে হতদরিদ্র প্রবীণদের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবারন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দর্শনা পৌর প্রবীণ কমিটির আয়োজনে পুরাতন বাজার সংলগ্ন পৌর প্রবীণ কমিটির অফিস চত্বরে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি মোশররফ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু।
এসময় তিনি বলেন, ‘প্রবীণরা সমাজের বোঝা নয়। প্রত্যেক প্রবীণ দেশ ও জাতির জন্য গর্ব। আজ যারা আমাদের মাঝে প্রবীণ হয়েছেন, অতীতে তাঁরা নবীন ছিলেন। আবার আজ যারা নবীন রয়েছে, আগামীতে তারা প্রবীণ হবে। প্রবীণরা আমাদের মতো মানুষের কারও বাবা-মা, ভাই-বোন ও দাদা-দাদী। তাই আমাদের সকলের উচিৎ সকল প্রবীণদের সম্মান ও অনুসরণ করে তাদের ভালো দিক অবলম্বন করে নিজেদের জীবনকে গড়ে তোলা।’
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, পৌর প্রবীণ কমিটির সহসভাপতি ফজলুল হক, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, হাবিবুর রহমান হবি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭০ জন দারিদ্র ও দুস্থ প্রবীণদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কমেন্ট বক্স