মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুস্থ ও অসহায় ৫০ পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২১ ইং
জীবননগরে দুস্থ ও অসহায় ৫০ পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নিরাপদ পানি পানের জন্য টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের অসহায় ও হতদরিদ্র ৫০ জনের মধ্যে এই টিউবওয়েল বিতরণ করা হয়। দোস্ত এইডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থা এ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে। শিকড় সমাজকল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। শিকড় সমাজকল্যাণ সংস্থার জেলা কমিটির সহসভাপতি চাষী রমজানের পরিচালনায় বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জেল হোসন, শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও সময় টিভির প্রতিনিধ সাব্বির সামি মুহিত। এসময় আরও উপস্থিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্য তুহিনুজ্জামান, লাবনী, এ আর ডাবলু, মফিজুল ইসলাম, ঐশ্বর্য সাহা, তনু, রিয়াজ, রমজান, ওমর ফারক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ