মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নারীরা পিছিয়ে নেই, সবকিছুতে অংশগ্রহণ করছে

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২১ ইং
নারীরা পিছিয়ে নেই, সবকিছুতে অংশগ্রহণ করছে
কার্পাসডাঙ্গায় নারী উদ্যোক্তার দোকান পরিদর্শনকালে ইউএনও দিলারা রহমান প্রতিবেদক, দামুড়হুদা: কার্পাসডাঙ্গায় নারী উদ্যোক্তার দোকান পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে কার্পাসডাঙ্গা বাজারের মেঘডাঙ্গা গার্মেন্টস অ্যান্ড কসমেটিকসের দোকানটি পরিদর্শন করেন তিনি। মেঘডাঙ্গা গার্মেন্টস অ্যান্ড কসমেটিকসের পরিচালক নিশাত শারমিন। এই ধরনের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নারীদের লড়াই নারীকেই করতে হবে। আমি একজন সংগীত শিল্পী। গান গাওয়া ছাড়াও আমি নিজে থেকে এই ব্যবসার উদ্যোগ গ্রহণ করেছি। কার্পাসডাঙ্গা এলাকায় আমিই প্রথম নারী, যে নিজ উদ্যোগে একাট ব্যবসাপ্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। আমার সব ধরণের কাজে আমার স্বামী আমাকে সাহায্য করে। সবসময় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। নারীদের জন্য শাড়ি, থ্রিপিস, জুতা-স্যান্ডেল, বাচ্চাদের পোশাক, হাতের কাজের আর্কষণীয় ব্যাগ, শোপিস, অলঙ্কার, কসমেটিকস বিক্রি করে থাকি আমি।’ পরিদর্শনকালে দিলারা রহমান বলেন, নারীরা বর্তমান সময়ে দেশের সকল সেক্টরে রয়েছে। নারীরা এখন পিছিয়ে নেই। চাকরি থেকে ব্যবসা বাণিজ্যসহ সবকিছুতে নারীরা অংশগ্রহণ করছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ