ভেদাভেদ ভুলে নৌকার হয়ে কাজ করুন
- আপলোড তারিখঃ
০২-০২-২০২১
ইং
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় গনু মিয়া
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী হাসান কাদির গনু।
প্রধান অতিথির বক্তব্যে হাসান কাদির গনু বলেন, ‘আগামী ১৪ তারিখের পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন। যদি আমি নির্বাচিত হয়, তবে এ বিজয় শুধু আমার নয়, এই বিজয় হবে দলের, এই বিজয় হবে আপনাদের। তাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একযোগে নৌকার হয়ে কাজ করেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু। এসময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম, আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মদ ডন, পৌর যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ডাক্তার অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, আলম হোসেন, যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক স্বপন, মৎসজীবী লীগের উপজেলা আহ্বায়ক রেজাউল হক, কৃষক লীগের সভাপতি আজিজুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা খাতুন, মহিদুল ইসলাম মহিদ, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, জহুরুল হক স্বপন, পরিমল কুুমার, আসমান আলী, শহিদুল হক মোল্লা প্রমুখ।
কমেন্ট বক্স