মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রতিবন্ধী রাহিতকে হুইল চেয়ার দিলেন দুই পুলিশ সদস্য

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
দামুড়হুদায় প্রতিবন্ধী রাহিতকে হুইল চেয়ার দিলেন দুই পুলিশ সদস্য
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদায় শারীরিক প্রতিবন্ধী রাহিতকে (৩০) একটি হুইল চেয়ার প্রদান করেছেন দুই পুলিশ সদস্য। গতকাল রোববার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা মোড়ে শারীরিক প্রতিবন্ধী রাহিতকে এই হুইল চেয়ার প্রদান করা হয়। প্রতিবন্ধী রহিত চিৎলা গ্রামের সাইদুর রহমানের ছেলে। জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বিভিন্ন সময় পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পুলিশ সুপারের কাজে অনুপ্রাণিত হয়ে তাঁরই দুই সহকর্মী জেলা গোয়েন্দা শাখার এএসআই জামির আলী ও কনস্টেবল হারুন অর রশীদ প্রতিবন্ধী রাহিতকে একটি হুইল চেয়ার কিনে দেন। গতকাল বিকেলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের উপস্থিতিতে হুইল চেয়ারটি প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ