মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় কবি, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় কবি, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে কম্বল বিতরণ
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবি, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ অফিস কার্যালয়ে স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দর্শনা কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার শরীফ সাথী, ওস্তাদ রঘুনাথ পাল, কবি আকলিমা খাতুন। নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন শিল্পী আলো মণ্ডল, নিশাত শারমিন সোনিয়া, গনেশ কর্মকার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ