মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
আলমডাঙ্গায় পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন ব্রিজের নিকট আলমডাঙ্গা ও মিরপুর পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশন এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। আলমডাঙ্গা খামারী অ্যাসোসিয়েশনর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস। মাহাতাব মাস্টারের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাহাতাব উদ্দিন, নজরুল ইসলাম, রাজু আহম্মদ। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন তানজুর আলী, আশিক আলী, রাহাত আলী, আব্দুল আলীম, কুরবান আলী, শাহিন আলম, আব্দুল হামিদ মৃধা, মানিক মাস্টার, আব্দুল মান্নানসহ দুই শতাধিক পোল্ট্রি খামারি। সমাবেশে বক্তারা বলেন, ‘কিছু অসাধু ডিলার খোলা বাজারে ইচ্ছামতো দামে মুরগির বাচ্চা বিক্রি করছে। এতে করে প্রান্তিক খামারের মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ