মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কারখানায় আগুন, ফায়ার সার্ভিস সদস্য আহত

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
ঝিনাইদহে কারখানায় আগুন, ফায়ার সার্ভিস সদস্য আহত
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে চারকোল তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামে তাজী এগ্রো ইন্ড্রাট্রিজ লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি সামিমুল ইসলাম জানান, দুপুরে অচিন্তনগর গ্রামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায়। অগ্নিকাণ্ডের খবরে ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছে। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিকাইল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি দ্রুত ঘটে যায়। অগুণের সুত্রপাত কোথা থেকে তা জানা যায়নি। তবে এ ঘটনায় তাজী এগ্রো ইন্ড্রাট্রিজ লিমিটেডের আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ