মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুদিয়াখালীতে বাস হেলপারের পড়া পানি খেয়ে মা-মেয়ে অজ্ঞান!

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২১ ইং
খুদিয়াখালীতে বাস হেলপারের পড়া পানি খেয়ে মা-মেয়ে অজ্ঞান!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পীর পরিচয় দিয়ে প্রতারণার সময় এক কিশোর বাস হেলপার আটক হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের খুদিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, প্রতারক কিশোর পীরের পড়া পানি ও পান খেয়ে মুন্সিগঞ্জ গ্রামের লোকমানের স্ত্রী বুলবুলি ও মেয়ে রুমানা খাতুন অচেতন হয়ে পরে। এসময় প্রতারক পীরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং অচেতন অবস্থায় বুলবুলি ও তাঁর মেয়ে রুমানা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, কুষ্টিয়া সদর থানার বটতল গ্রামের মৃত ইমারত আলির ছেলে আব্দুস সালাম ওরফে রনি (১৬)। সে দীর্ঘদিন কুষ্টিয়া-মেহেরপুর সড়কে লোকাল বাসে হেলপার হিসেবে কাজ করত। বাসের হেলপারি বাদ দিয়ে প্রতারণার এই পেশায় সে নিজেকে যুক্ত করে। বিভিন্ন স্থানে প্রতারণার পর গতকাল আলমডাঙ্গায় এসে তার প্রতারণা ধরা পরে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ