মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডে আ.লীগের নির্বাচনী অফিসের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২১ ইং
আলমডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডে আ.লীগের নির্বাচনী অফিসের উদ্বোধন
আলমডাঙ্গা অফিস: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার মিয়াপাড়ায় এ নির্বাচনী অফিসের উদ্বোধন করেন আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী হাসান কাদির গনু। এ সময় তিনি বলেন, ‘নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রতীক। আপনারা আগামী ১৪ ফেব্রুয়ারির পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নে সহায়তা করেন। আমি ইতোমধ্যে ৩৩টি রাস্তার নির্মাণকাজ শুরু করেছি। বৈশ্বিক মহামারির কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি, তারপরেও পানির লাইনের কাজ টেন্ডার হয়ে গেছে, ড্রেনের কাজ চলছে। আগামীতে একটা নতুন মেগা প্রকল্পে আমরা ঢুকব। সেটা হলে আলমডাঙ্গা মডেল পৌরসভা হিসেবে আখ্যা পাবে। মানুষ মাত্রই ভুলত্রুটি হয়, আমারও হতে পারে। আমি আপনাদের কাছে মনের অজান্তে যদি কোনো ভুল করি, তবে নিজ গুনে ক্ষমা করে দেবেন।’ ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি হামিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক কাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক শাহাবুল হক, উপজেলা আহ্বায়ক রেজাউল হক, জেলা পরিষদের সদস্য মিজানর রহমান, ওলিউল্লাহ, অ্যাড. মখলেছ উদ্দিন, মুছা হক, মাজেদ ভুঁইয়া, প্রধান শিক্ষক ফজলুল হক, যুবলীগ নেতা কাজী চন্দন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, আব্দুল মজিদ, সোনা উল্লা, মজিবুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা আবু জাফর।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ