আন্দুলবাড়ীয়ায় এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
৩০-০১-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ইকবাল আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানা রিমা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমাতুন নাহার শিমুল, আন্দুলবাড়ীয়া কলেজের প্রভাষক সাইউল হক, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম লাল, এসআই হাবিবুর রহমান শাহাবুল, অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কাজী আহসান হায়দার হাসান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভীর হোসেন রাজীব, বাজদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াশিকুর রহমান লিপু, উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, ব্যবসায়ী আলমাছ হোসেন, এহতে শ্যামল হক, মশিউর রহমান, মেহেদী হাসান, বিজন ভৌমিক ও দলিল লেখক ফিরোজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও উপন্যাস লেখক আজিজ মোহাম্মদ জুনিয়র। বার্ষিক বনভোজনের সার্বিক সহযোগীতা করেন শেখ আতিয়ার রহমান। অনুষ্ঠানে ৯৫ ব্যাচের সকল বন্ধুদের মাঝে শব্দহীন পতন নামের উপন্যাস বই তুলে দেন লেখক আজিজ মোহাম্মদ জুনিয়র। এসময় এসএসসি ৯৫ 'ব্যাচের পক্ষ থেকে সকলের মাঝে এসএসসি ৯৫ লেখা টি-শার্ট দেওয়া হয়।
কমেন্ট বক্স