ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক
- আপলোড তারিখঃ
৩০-০১-২০২১
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টাকালে প্রতিবেশীর হাতে সুদ ব্যবসায়ী ঝণ্টু (৪৫) পাকড়াও হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদী গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টাকারী ঝণ্টু একই গ্রামের আব্দুল খালেকের ছোট ছেলে।
জানা যায়, গতকাল ভোরে প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তাঁর ছেলে রোজ ভোরে হলিধানী বাজারে চায়ের দোকানে যায়। গতকাল ভোরেও সে বাড়ি থেকে বের হলে ঝণ্টু সুযোগ বুঝে রোকেয়ার ঘরের সামনে যেয়ে স্থানীয় মেম্বার তাঁকে ডাকছে বলে দরজা খুলতে বলেন। প্রবাসীর স্ত্রী দরজা খুলে দিলে ঝণ্টু ঘরে ঢুকেই তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় প্রবাসীর স্ত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ঝণ্টুকে ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে সকালেই কাতলামারী ক্যাম্প পুলিশ ঝণ্টুকে ঘর থেকে আটক করে প্রথমে পুলিশ ক্যাম্প ও পরে সদর থানায় প্রেরণ করে।
স্থানীয় মেম্বার আশা জানান, লম্পট ঝণ্টু গ্রামে সুদের ব্যবস্যা করেন। তিনি রোকেয়াকে ৪০ হাজার টাকা সুদে ধার দিয়েছেন। বছর পেরতে না পেরতেই নাকি দেড় লাখ টাকা হয়েছে। আর এই টাকা মাফ করে দেবে বলে তিনি প্রায়ই রোকেয়ার কাছে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন। সুযোগ বুঝে গতকাল ভোরে ঝণ্টু রোকেয়া বেগমকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় রোকেয়ার চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ঝণ্টুকে পুলিশের হাতে তুলে দেয়।
প্রবাসীর স্ত্রী রোকেয়া জানান, ‘আমার ছেলে ভোরে হলিধানী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর ঝণ্টু আসে আমার বাড়িতে। প্রথমে ঝণ্টু বলেন, খালা মেম্বার তোমাকে ডাকছে, দরজা খোলো। আমি দরজা খুললে সে আমাকে জড়িয়ে ধরে।’
কমেন্ট বক্স