চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ৯টি কন্যা শিশুর পরিবার পেল উপহার
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ৯ টি কন্যা শিশুর পরিবারকে উপাহার পাঠিয়েছে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। গত বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের সৈকত আলীসহ বিভিন্ন এলাকা থেকে ৯জন পুলিশ কন্ট্রল রুমে তাদের পরিবারে কন্যা সন্তান জন্ম নেওয়ার বিষয়ে জানায়। সংবাদ জানার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য প্রতিটা শিশুর জন্য একটি নিউবর্ণ বেবী প্যাকেজ, মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে তাঁদের বাসায় উপস্থিত হয়। পুলিশ সদস্যদের উপহারসহ উপস্থিতি নবাগত শিশুর পরিবারের সদস্যদের আনন্দ বাড়িয়ে দেয়। কন্যা শিশুর পরিবারের সদস্যরা পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে আনন্দিত হয় এবং পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কমেন্ট বক্স