চুয়াডাঙ্গায় কোর্ট বিল্ডিংয়ে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৮-০১-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক লিমিটেড কোর্ট বিল্ডিং শাখার এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বুথের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার আব্দুস সালাম। সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামানেরর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার ব্রাঞ্চ ম্যানেজার শামসুর রহমান, সিনিয়র অফিসার মহিউদ্দিন আহম্মেদ, ছানোয়ার হোসেন, অফিসার ফজলুল হক প্রমুখ।
কমেন্ট বক্স