জীবননগর সুটিয়ায় পাওনা টাকা চাওয়ায়:হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
১৭-০৪-২০১৭
ইং
জীবননগর(বাঁকা)প্রতিনিধি: জীবননগরে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ।জানা গেছে গত রবিবার রাতে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সোন্দাহ গ্রামের রেজাউল মালিতার ছেলে সুটিয়া বাজারের হোটেল ব্যবসায়ী আশাদুল ইসলাম (৩৫) একই গ্রামের জামাত আলীর ছেলে কবিরের নিকট দোকান বাকি ৪শত টাকা চাইলে তাকে টাকা না দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে ।এ ব্যপারে আহত হোটেল ব্যবসায়ী আশাদুলের সাথে কথা বললে তিনি বলেন ,আমি পহেলা বৈশাখে দোকানে বেচা কেনা করি এ সময় কবির আমার দোকানে আসে তার কাছে আমি পুর্বেও ৪শত টাকা পাই সেই টাকা তার কাছে চাইলে সে আমার হুমকি দেয় তাকে আমি বলি তুই আমার টাকাটাদে এই কথা বললে সে আমার পাওনা টাকা না দিয়ে আমার হোটেলে থাকা বটি দিয়ে আমার মাথায় আঘাত করে আমি সাথে সাথে মাটিতে পড়ে যায় এমন সময় স্থানীয় এলাকবাসী আমার চিৎকার শুনে ছুটে এলে সেখান থেকে কবির পালিয়ে যায় এবং তারা আমাকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন ।তিনি আরও বলেন ,সে শুধু আমাকেই মেরে ক্ষান্ত হয়নি আমার একমাত্র আয়ের উৎস হোটেলে আগুন ধরিয়ে দিয়েছে এবং মালামাল লুট করেছে । এ ব্যাপারে আমি জীবননগর থানায় একটি মামলা করেছি যার নং ১৮৮। এদিকে কবিরের সাথে মুটো ফোনে কথা বলার চেষ্ঠা করা পরবতীতে আর সম্ভব হয়নি । এদিকে কবিরের এহন কান্ড দেখে এলাকার সাধারন মানুষ হতবাক হয়ে পড়েছেন ।
কমেন্ট বক্স