মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া দাখিল মাদ্রাসায় চারতলা বিশিষ্ট ভবন নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২১ ইং
আন্দুলবাড়ীয়া দাখিল মাদ্রাসায় চারতলা বিশিষ্ট ভবন নির্মাণকাজের উদ্বোধন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ৩ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৪৬৭ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার এ ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা তালুকদার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম রেজা, মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা মো. সাইফুজ্জামান, সহকারী সুপারিন্টেন্ডেন্ট আরিফুজ্জামান আরিফ, সহকারী শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. সাইফুজ্জামান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ