মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় এমপি টগরের সঙ্গে ‘শিকড়’ সদস্যদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২১ ইং
দর্শনায় এমপি টগরের সঙ্গে ‘শিকড়’ সদস্যদের মতবিনিময়
জীবননগর অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছাবিনিময় করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড়’-এর সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দর্শনায় এমপি টগরের বাড়িতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার সমস্ত কার্যক্রম তুলে ধরেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণসংস্থার সদস্য তুহিনুজ্জামান, লাবনী, মফিজুল ইসলাম, ওমর ফারুক, তনু, সাদিয়া, কবির আল চপল, রমজান হোসেন, মিম, সোহেল রানা, কামরুননাহার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ