মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২১ ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের যৌথ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম। এসময় আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদিকা কবি আশরাফুন নাহার শোভা, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি ডা. মীর আনিছুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন ও সহসম্পাদক দেওয়ান ইয়াছিন উল্লাহ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদ, তথ্য ও প্রচার সম্পাদক শেখ জিহাদী ইসলাম সোহাগ, শিক্ষনবিশ সাংবাদিক নাঈমুর রহমান খান ও ছামিউল আলম। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ