মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২১ ইং
মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ইয়াদুল ইসলাম নামের এক যুবককে আটক হয়েছেন। ইয়াদুল মেহেরপুর সদর উপজেলা শোলমারী গ্রামের বরকত আলীর ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালায়। এসময় ইয়াদুলকে আটক করার পর তাঁর কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ