হাসাদাহ সাহিত্য পরিষদের নবনির্বাটিত কমিটির শপথ
- আপলোড তারিখঃ
২৩-০১-২০২১
ইং
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ সাহিত্য পরিষদের নবনির্বাচিতদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ প্রেসক্লাবে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। অনুঠানের প্রথমে পবিত্র কোরাআন তিলাওয়াত করেন ডাক্তার মুন্সি কবির হোসেন।
হাসাদাহ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ডিএম মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিশ^বিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদা পারভীন। এসময় হাসাদাহ সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা শুকুর আলী মণ্ডল, উপদেষ্টা সদস্য জুম্মাত আলী মণ্ডল, উপদেষ্টা সদস্য মিণ্টু মিয়া ও সকল সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক চাষী রমজান, মুসলিমা প্রধান সুমি, আব্দুল মোতালেব, কবির আহম্মদ, শ্রী নিতাই চন্দ সেন, সৈয়দ হোসেন, জাহিদুল হাসান ও আব্দুস সালাম আল ফারুক। আরও উপস্থিত ছিলেন সামসুল আলম, বদরুজ্জামান শ্যামল, মনিরুজ্জামান রিপন, আল আমিন, সারমিন সুলতানা সান্তা, লিমন হুসাইন, আরিফ হোসেনসহ সকল সদস্যবৃন্দ। সার্বিক পরিচালনা করেন হাসাদাহ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাস্টার।
কমেন্ট বক্স