চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ট আরও ১০টি কন্যা সন্তানের পরিবারকে পুলিশের উপহার
- আপলোড তারিখঃ
২৩-০১-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ আরও ১০টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো হয়েছে ফুল, মিষ্টি ও নতুন পোশাক। গত বৃহবার চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের শরিফুল ইসলাম ও মুসলিমা খাতুন দম্পতিসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১০টি শিশুর পরিবার পুলিশ কন্ট্রল রুমে তাঁদের পরিবারের কন্যা সন্তানের জন্ম হয়েছে বলে জানায়। পুলিশ কন্ট্রোলরুমে কন্যা সন্তান ভুমিষ্ট হওয়ার সংবাদ জানার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য প্রতিটা শিশুর জন্য একটি নিউবর্ণ বেবী প্যাকেজ, মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। পুলিশ সদস্যদের উপহারসহ উপস্থিতি নতুন শিশুর পরিবারের সদস্যদের আনন্দ বাড়িয়ে দেয়। কন্যা শিশুর পরিবারের সদস্যরা পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে আনন্দিত হয় এবং পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কমেন্ট বক্স