মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ৮টি ইউনিয়ন পরিষদে কম্পিউটার প্রদান

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০২১ ইং
দামুড়হুদার ৮টি ইউনিয়ন পরিষদে কম্পিউটার প্রদান
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এলজিএসপির অর্থায়নে আটটি কম্পিউটার প্রদান করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কম্পিউটার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ এনামুল হক ইনু, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ