চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ ২৯টি কন্যাসন্তানের পরিবার পেল পুলিশের উপহার
- আপলোড তারিখঃ
১৯-০১-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ ২৯টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো হয়েছে মিষ্টি, ফুলের তোড়া ও নতুন পোশাক। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইমলাম সম্প্রতি এই উদ্যোগ গ্রহণ করেছেন। জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে ‘কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে’ শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর পর থেকেই জেলার ক্লিনিক, হাসপাতাল অথবা বাড়ি যেখানেই কন্যা সন্তান জনাম নেওয়ার খবর পাচ্ছে সেখানেই পুলিশ সুপারের পক্ষ থেকে উপহান পৌছে যাচ্ছে। এ পর্যন্ত মোট ২৯টি সদ্য ভুমিষ্ঠ কন্যা শিশুর পুরবারের কাছে মিষ্টি, ফুলের তোড়া ও নতুন পোশাকসহ নানা উপহার নিয়ে হাজির হচ্ছে জেলা পুলিশের সদস্যরা।
সর্ব্বশেষ গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইলের মাধ্যমে জানতে পারে চলতি মাসের ৭ তারিখ দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের নাহিদ হাসান ও মিনতী খাতুন দম্পতির একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমে তাদের বাচ্চা ভুমিষ্ট হওয়ার সু-সংবাদ জানানোর সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ওই শিশুর জন্য নিউবর্ণ বেবী প্যাকেজ, মিষ্টি, ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়, পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে পরিবারের সদস্যরা তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। একই সঙ্গে তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যতান প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরনে সহযোগিতা কামনা করেন।
কমেন্ট বক্স